মিরপুরের রহিমা বেগম একদিন লক্ষ্য করলেন তার ফ্রিজের ঠান্ডা আস্তে আস্তে কমছে। প্রথম দিন একটু কম মনে হলো। তিন দিন পর রান্না করা খাবার নষ্ট হয়ে গেল। এক সপ্তাহ পর ফ্রিজ প্রায় ঠান্ডাই করছে না।
পাড়ার দোকানদার বললেন — "গ্যাস দিলেই হবে।" গ্যাস দেওয়া হলো। পাঁচ দিন পর আবার একই সমস্যা।
আসলে সমস্যাটা ছিল কনডেন্সারে সূক্ষ্ম লিক — গ্যাস দেওয়ার আগে সেটা ধরা হয়নি। সঠিক diagnosis ছাড়া ফ্রিজের সমস্যা কখনো স্থায়ীভাবে ঠিক হয় না।
ফ্রিজে ঠান্ডা কমে কেন?
ফ্রিজের ভেতরে দুটো গুরুত্বপূর্ণ অংশ আছে —
চেম্বার — ফ্রিজের ভেতরের অংশ যেখানে গ্যাস চলাচল করে এবং ঠান্ডা তৈরি হয়।
কনডেন্সার — ফ্রিজের পেছনে বা পাশে যে অংশটা গরম হয়। এখান দিয়ে তাপ বাইরে বের হয়।
এই দুটো অংশের যেকোনো একটায় গ্যাস লিক হলে ফ্রিজ ঠান্ডা করা বন্ধ করে দেয়। কিন্তু লিকের ধরন অনুযায়ী সমাধান আলাদা।
কনডেন্সার লিক — সবচেয়ে সাধারণ সমস্যা
ফ্রিজের বেশিরভাগ সমস্যার পেছনে থাকে কনডেন্সার লিক। এই লিক সাধারণত সূক্ষ্ম হয় — হঠাৎ করে গ্যাস বের হয় না, আস্তে আস্তে কমতে থাকে।
লক্ষণ:
প্রথম দিন থেকে এক সপ্তাহের মধ্যে ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকে। সপ্তাহ শেষে ফ্রিজ প্রায় ঠান্ডাই করে না।
আমরা কিভাবে আইডেন্টিফাই করি:
আমাদের টেকনিশিয়ান প্রথমে Nitrogen গ্যাস দিয়ে কনডেন্সারে প্রেশার দেন। এরপর সাবান-ফেনা দিয়ে প্রতিটা জয়েন্ট চেক করেন। যদি জয়েন্টে লীগ থাকে তাহলে ওইটার জন্য আমরা নতুন করে ঝালাই দিয়ে আমরা নতুন করে ঝালাই দিয়ে আবার প্রেসার দিয়ে চেক করি কোন সমস্যা আছে কিনা যদি এইভাবে লিঙ্ক না পাওয়া যায় তাহলে আবার প্রেসার দিয়ে চেক করি কোন সমস্যা আছে কিনা যদি । এবং মেইন পার্ট আমরা ধ সাধারণত ২০০ প্রেসার দিয়ে থাকি ফ্রিজের ক্ষেত্রে এবং এই জায়গা থেকে যদি এবং এই জায়গা থেকে যদি প্রেসার কমতে থাকে তাহলে আমরা কনডেনসার লীগ আইডেন্টিফাই করে থাকি।
সমাধান:
কনডেন্সার লিক হলে দুটো উপায় আছে।
যদি কনডেন্সার লিক হয় — সেটা বাসায় বসেই সুন্দরভাবে ঠিক করা যায়। রেডিমেড কনডেন্সার দিয়ে লাগিয়ে দেওয়া হয়।
যদি ভেতরের চেম্বারে লিক হয় — সেটার জন্য আমাদের সার্ভিস পয়েন্টে নিয়ে আসলে ভালো হয়। সেখানে নতুন করে ১০০% তামার পাইপ দিয়ে চেম্বার বেঁধে দেওয়া হয়। এই কাজ একবার করলে সহজে আর লিক হয় না।
আমাদের ফ্রিজ রিপেয়ার সার্ভিস দেখুন।
কম্প্রেসার সমস্যা
কম্প্রেসার ফ্রিজের হৃদয়। এটা গ্যাসকে চাপ দিয়ে সার্কুলেট করে। কম্প্রেসার নষ্ট হলে ফ্রিজ চলে কিন্তু ঠান্ডা করে না।
কম্প্রেসার কেন নষ্ট হয়:
বাংলাদেশে বিদ্যুতের ঘন ঘন ওঠানামা কম্প্রেসারের সবচেয়ে বড় শত্রু। বারবার কারেন্ট যাওয়া-আসায় কম্প্রেসারে অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।
কিন্তু সবসময় কম্প্রেসার নষ্ট নয়:
অনেক সময় কম্প্রেসার ঠিকই থাকে কিন্তু সাথে থাকা Relay এবং Overload Protector নষ্ট হয়ে যায়। এই দুটো ছোট পার্টস কম্প্রেসারকে চালু করতে সাহায্য করে। এগুলো নষ্ট হলে কম্প্রেসার চালু হতে পারে না।
আমরা কিভাবে করি:
প্রথমে Relay ও Overload চেক করি। এগুলো নষ্ট হলে বদলে দিই — খরচ মাত্র ৳১,৫০০ থেকে ৳২,০০০। যদি এগুলো ঠিক থাকে তাহলে কম্প্রেসার চেক করি এবং প্রয়োজনে বদলানোর পরামর্শ দিই।
থার্মোস্ট্যাট সমস্যা — অতিরিক্ত বরফ জমার কারণ
থার্মোস্ট্যাট ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটা ঠিক করে ফ্রিজ কখন চালু হবে আর কখন বন্ধ হবে।
লক্ষণ:
থার্মোস্ট্যাট নষ্ট হলে ফ্রিজ কখনো বন্ধ হয় না — সারাক্ষণ চলতে থাকে। ফলে নরমাল সেকশনে অস্বাভাবিক বড় বরফ জমে যায়। যেখানে সাধারণত হালকা বরফ থাকে, সেখানে ডিপ ফ্রিজের মতো মোটা বরফের স্তর পড়ে যায়।
সমাধান:
থার্মোস্ট্যাট বদলানো। খরচ সাধারণত ৳২,০০০ এর মধ্যে। বদলানোর পরে ফ্রিজ আবার নরমাল সাইকেলে চলে।
Non-Frost ফ্রিজের সমস্যা আলাদা
Non-frost ফ্রিজে আলাদা একটা সিস্টেম থাকে যা বরফ জমতে দেয় না। এই সিস্টেমে বেশ কয়েকটা অংশ একসাথে কাজ করে।
Heater: বরফ গলাতে সাহায্য করে। হিটার নষ্ট হলে ফ্রিজের ভেতরে অতিরিক্ত বরফ জমে এবং ঠান্ডা কমে যায়।
Defrost Thermostat: হিটার কতটুকু কাজ করবে তা নিয়ন্ত্রণ করে। এটা নষ্ট হলে হিটার চালু হয় না।
Fan Motor: ঠান্ডা বাতাস পুরো ফ্রিজে সার্কুলেট করে। Fan নষ্ট হলে ঠান্ডা শুধু একটা জায়গায় থাকে, পুরো ফ্রিজে ছড়ায় না।
Damper: ডিপ ও নরমাল সেকশনে বাতাস নিয়ন্ত্রণ করে। Damper নষ্ট হলে একটা সেকশন ঠান্ডা, আরেকটা গরম হয়।
আমরা কিভাবে করি:
Non-frost ফ্রিজে সমস্যা একটু জটিল কারণ অনেকগুলো অংশ একে অপরের সাথে সংযুক্ত। আমাদের টেকনিশিয়ান প্রতিটা অংশ আলাদাভাবে পরীক্ষা করে সঠিক সমস্যাটা খুঁজে বের করেন। তারপর শুধু সেই অংশটাই ঠিক করেন বা বদলান — অপ্রয়োজনে কোনো পার্টস বদলানো হয় না।
নরমাল সেকশন ঠান্ডা নেই কিন্তু ডিপ ঠিক আছে — কেন হয়?
এটা একটু আলাদা সমস্যা। অনেক সময় দেখা যায় ফ্রিজের ডিপ ফ্রিজার একদম ঠান্ডা কিন্তু নরমাল সেকশনে কিছুই ঠান্ডা হচ্ছে না।
এর কারণ হলো কম্প্রেসার থেকে চেম্বারে তেল উঠে যায়। এই তেল কেপিলারি টিউবে জমে ব্লক করে দেয় — ফলে গ্যাস নরমাল সেকশনে পৌঁছাতে পারে না।
সমাধান:
গ্যাস ছেড়ে দিয়ে বিশেষ cleaning solution দিয়ে কয়েলের ভেতর থেকে তেল পরিষ্কার করা হয়। কেপিলারি টিউব ক্লিয়ার করা হয়। তারপর নতুন গ্যাস দেওয়া হয়। এই কাজের পর নরমাল সেকশন আবার ঠিকমতো ঠান্ডা করে।
ফ্রিজ সম্পর্কে যেকোনো প্রশ্ন? বিনামূল্যে জিজ্ঞেস করুন
আপনার ফ্রিজে ঠিক কী সমস্যা হয়েছে বুঝতে পারছেন না? আমাদের টেকনিশিয়ানকে কল করুন — বিনামূল্যে পরামর্শ দেওয়া হয়।
ঠান্ডা কতটুকু কমেছে, কতদিন ধরে সমস্যা হচ্ছে, কোনো শব্দ আসছে কিনা — এটুকু বলুন। আমরা বলে দেব সমস্যাটা কী হতে পারে এবং কত খরচে ঠিক হবে।
📞 এখনই কল করুন — সকাল ৮টা থেকে রাত ১০টা, প্রতিদিন।
আরো দেখুন — ওয়াশিং মেশিন রিপেয়ার | AC জেড ওয়াজ | Car সার্ভিস | Car জেড ওয়াজ